
আন্তর্জাতিক ডেস্কঃযুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি শোরুমে এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, গোলাগুলির এই ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে। ভার্জিনিয়ার চেসাপিকের ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে।টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ।।হামলাকারীও নিহত হয়েছেন। এ বিষয়ে জানতে ওয়ালমার্ট এবং চেসাপিক পুলিশ বিভাগে যোগাযোগ করেছিল বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।