News71.com
 International
 30 Nov 22, 03:43 PM
 239           
 0
 30 Nov 22, 03:43 PM

সুইফট প্রক্রিয়া এড়িয়ে বাণিজ্য বাড়াতে চায় রাশিয়া।।চীন

সুইফট প্রক্রিয়া এড়িয়ে বাণিজ্য বাড়াতে চায় রাশিয়া।।চীন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক জানিয়েছেন, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সুইফট প্রক্রিয়াকে বাইপাস করে রাশিয়া ও চীনের বাণিজ্য অংশীদার জাতীয় মুদ্রায় লেনদেন বাড়াচ্ছে। মস্কো ও বেইজিং এমন একটি সিস্টেম তৈরি করছে যা পশ্চিমা আর্থিক লেনদেনের প্রক্রিয়া ব্যবহার না করেই আন্ত:সীমান্ত লেনদেনের অনুমতি দিতে পারে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, রাশিয়া ও চীন মার্কিন ডলার এবং ইউরো থেকে দূরে সরে যাওয়ার জন্য দেশীয় মুদ্রা ব্যবহারের প্রচেষ্টা ত্বরান্বিত করেছে বলে জানা গেছে। এ বিষয়ে আলেক্সান্ডার নোভাক বলেছেন, গ্যাস চুক্তিতে আমরা ইতোমধ্যেই জাতীয় মুদ্রায় রুবেল ও ইউয়ানের সমতার ভিত্তিতে সেটেলমেন্ট করেছি। তেল এবং পণ্যের সরবরাহ, সেই সাথে কয়লা জাতীয় মুদ্রায় লেনদেনের ব্যবস্থা করা হচ্ছে। আলেক্সান্ডার নোভাকের মতে, এটি আর্থিক ঝুঁকি এড়াতে এবং রুবল ও ইউয়ানকে বিশ্ব রিজার্ভ মুদ্রায় রূপান্তরিত করতে সহায়তা করতে পারে। এই বিষয়ে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক এবং পিপলস ব্যাংক অফ চায়না, চীনে রাশিয়ান কোম্পানিগুলোর জন্য অ্যাকাউন্ট খোলার সম্ভাবনা নিয়ে কাজ করছে। এর বিপরীতে সুইফট ব্যবহার না করে একটি নিষ্পত্তি ব্যবস্থা তৈরি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন