News71.com
 International
 04 Dec 22, 02:35 PM
 216           
 0
 04 Dec 22, 02:35 PM

শীতে লড়াই ধীর হবে।। মার্কিন গোয়েন্দা সংস্থা

শীতে লড়াই ধীর হবে।। মার্কিন গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ ‘ইউক্রেন যুদ্ধের গতি আগের তুলনায় শ্লথ হয়ে আসছে। শীতের আগামী মাসগুলোতে এই ধারা অব্যাহত থাকবে’- এমনটাই বিশ্বাস করে মার্কিন গোয়েন্দা সংস্থা। রোববার (৪ ডিসেম্বর) মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনসের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, আগামী বসন্তে পাল্টা আক্রমণের জন্য উভয়পক্ষই ‘শক্তি সামর্থ্য পুনঃপ্রতিষ্ঠা, পুনরায় সরবরাহ ও বাহিনী পুনর্গঠন’ করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নয় মাস চলছে। যুদ্ধের এই পর্যায়ে রাশিয়া ইউক্রেনে দখল করা অর্ধেকেরও বেশি জায়গা হারিয়েছে।ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা ফোরামে এভ্রিল হেইনস বলেন, ‘’যুদ্ধের বেশিরভাগ লড়াই-ই এখন পূর্ব ইউক্রেনের বাখমুত ও দনেতস্ক অঞ্চলের চারপাশে চলছে।’ তিনি বলেন, ‘গত মাসে খেরসনের পশ্চিমাঞ্চল থেকে রাশিয়া সৈন্য সরিয়ে নেওয়ার পর থেকেই যুদ্ধের গতি ধীর হতে শুরু করেছে। আশা করছি আগামী মাসগুলিতে আমরা যা দেখতে চাই, তা দেখতে পাব।’ ‘তবে, ইউক্রেন ও রাশিয়ান সামরিক বাহিনী উভয়ই শীতের পর যেকোনো পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হতে চাইবে’- তিনি যোগ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন