
আন্তর্জাতিক ডেস্ক: নতুন নির্বাচনের আহ্বান ও গ্রেফতার হওয়া সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর মুক্তির দাবি ছড়িয়ে পড়েছে পেরুর সর্বত্র। প্রতিদিনই দেশটিতে বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে এ বিক্ষোভ সম্প্রসারিত হচ্ছে। এসব ঘটনায় মারা পড়ছেন মানুষ, বাড়ছে লাশের সারি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আল জাজিরার খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট কাস্টিলোর অভিশংসন ও গ্রেফতারের বিরুদ্ধে সোমবার (১২ ডিসেম্বর) পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপাতে বিমানবন্দরের রানওয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। সেখানে তারা টায়ার জ্বালিয়ে, কাঠ-পাথর ফেলে আন্দোলন করেন। একই পরিস্থিতি দেখা যায় কাজামারকা, আরেকুইপা, হুয়ানকায়ো, কুসকো এবং পুনোসহ পেরুর অভ্যন্তরীণ শহরগুলোতেও। এদিকে, চলমান বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে, গত রোববার দক্ষিণাঞ্চলীয় শহর আন্দাহুয়াইলাসে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যেরও মৃত্যু হয়েছে। তবে পেরুর প্রতিরক্ষা মন্ত্রী আলবার্তো ওতারোলা আইন প্রণেতাদের বলেছেন, বিধায়কদের মতে আন্দাহুয়াইলাসহ রাজ্যে একজন নিহত হয়েছেন। সোমবার আরেকুইপায় শহরে বিক্ষোভের সময় নিহত হন একজন।