News71.com
 International
 19 Dec 22, 10:10 PM
 173           
 0
 19 Dec 22, 10:10 PM

পাকিস্তান সীমান্তের কাছে ইরানে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা।।

পাকিস্তান সীমান্তের কাছে ইরানে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা।।

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, পাকিস্তান সীমান্তের কাছে তাদের চার সদস্যকে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনার পর তারা পাকিস্তানে পালিয়ে গেছে। খবর আল জাজিরার।সোমবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় হত্যাকাণ্ডের শিকার আইআরজিসি’র এক সদস্যের নাম মোহাম্মদ গৌদারজি। অপর নিহতরা বাসিজ (বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি মিলিশিয়া বাহিনী) বাহিনীর সদস্য। তারা আইআরজিসি’র অধীনে কাজ করছিলেন। নামহীন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের পর তাদের হত্যা করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরএনএ বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায়। খবরে আরও বলা হয়, আইআরজিসি’র স্থল বাহিনী পরবর্তীতে হামলা প্রতিহত করে। এ সময় হামলাকারীরা পাকিস্তানে পালিয়ে যায়। পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান ও বেলুচিস্তানের দক্ষিণ-পূর্ব প্রদেশের সারাভানে ঘটনাটি ঘটে। ইরানে চলমান অস্থিরতার মধ্যে ঘটনাটি ঘটলো। এ ঘটনায় সিস্তান ও বেলুচিস্তানের সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে। তবে এখনও কোনো সংগঠন বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন