
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় শহর মান’র এক গোপন আস্তানায় পরিচালিত অভিযানে জর্ডানের তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই আস্তানায় অপর এক পুলিশ সদস্যকে হত্যা করা দুর্বৃত্তরা অবস্থান করছিলেন বলে জানায় দেশটির জননিরাপত্তা অধিদপ্তর। আল জাজিরার খবরে বলা হয়েছে, অভিযানের সময় দুর্বৃত্তদের একজন স্বয়ংক্রিয় ভারী কোনো অস্ত্র থেকে গুলি চালিয়েছিল। তাদের মধ্যে একজন ‘যোদ্ধা’ রয়েছেন। তিনিই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় মান পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র প্রচুর গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও এক বিবৃতিতে জানায় পুলিশ। জ্বালানির উচ্চ মূল্যের প্রতিবাদে জর্ডান জুড়ে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) মান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিল মান পুলিশ।