News71.com
 International
 24 Dec 22, 09:08 PM
 194           
 0
 24 Dec 22, 09:08 PM

ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ।।

ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের তদন্ত কমিটি। ২০২১ সালের ৬ জানুয়ারিতে হওয়া ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি তদন্ত কমিটির। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের দাঙ্গা তদন্তে কংগ্রেসের গঠিত কমিটি শুক্রবার প্রতিবেদন জমা দিয়েছে। সেখানেই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।  ৬ জানুয়ারি প্যানেল বলেছে, ট্রাম্পকে আবার অফিসে থাকতে বাধা দেওয়া উচিত। কারণ ৬ জানুয়ারির সহিংসতার কারণ একজন ব্যক্তি। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে সেদিন অনেকেই অনুসরণ করেছিলেন। তিনি (ট্রাম্প) ছাড়া ৬ জানুয়ারির কোনো ঘটনাই ঘটত না। প্যানেলের ৮৪৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণগুলির মধ্যে ছিল, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার লক্ষ্যে রাজ্য বা স্থানীয় কর্মকর্তাদের চাপ দিতে ৬৮টি মিটিং হয়েছিল অথবা ফোন কল বা টেক্সটবার্তা দেওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের রাতে মিথ্যাভাবে বিজয় ঘোষণা করার সিদ্ধান্ত এবং বেআইনিভাবে ভোট গণনা বন্ধ করার আহ্বান জানানো স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত ছিল না। এটা পূর্বপরিকল্পিত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন