News71.com
 International
 25 Dec 22, 11:56 PM
 205           
 0
 25 Dec 22, 11:56 PM

ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন।।

ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত পুতিন।।

আন্তর্জাতিক ডেস্ক: ৩০৫ দিনে গড়িয়েছে ইউক্রেনে রুশ আগ্রাসন। এতদিনে গেছে বহু প্রাণ, ক্ষতি হয়েছে লাখো কোটি অর্থ। ইউক্রেনের প্রেসিডেন্ট এখন বলছেন তারা হার মানবেন না। বিশ্বের বহু রাষ্ট্র দুই দেশের সংকট নিরসনে একাট্টা। এখন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইউক্রেন নিয়ে তিনি আলোচনায় বসতে প্রস্তুত। নিজ দেশের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। যদিও তার এ কথা পুরনো। এর আগেও পুতিন নিজে ও ক্রেমলিনের কর্মকর্তারা আলোচনায় বসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু এটি তাদের উপর নির্ভর করে। আমরা তারাই, যারা আলোচনা করতে কখনও অস্বীকার করিনি। তিনি বলেন, ইউক্রেনে চলা অভিযানের ব্যাপারে আমরা সব পক্ষের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকার করেছিল। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশ্বাস করি, আমরা যা করছি তা সঠিক। আমাদের জাতীয় ও জনগণের স্বার্থ রক্ষা করছি। আমরা সঠিক পথে কাজ করছি। কারণ, আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন