News71.com
 International
 29 Dec 22, 03:39 PM
 192           
 0
 29 Dec 22, 03:39 PM

ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা।।

ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা।।

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছে সংশ্লিষ্ট প্রশাসন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি খেরসন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চল ও জাইটোমিরের পশ্চিমাঞ্চলে বিমান হামলার অ্যালার্ম বেজে ওঠে। কিয়েভ শহরের সামরিক প্রশাসন টেলিগ্রামে করা এক পোস্ট বলেছে, ‘রাজধানীতে বিমান সতর্কতা জারি করা হয়েছে! দয়া করে আশ্রয়ে যান!’ যদিও এখন পর্যন্ত কোথাও কোনো হামলার খবর পাওয়া যায়নি। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ একটি অচলাবস্থায় সৃষ্টি করেছে। এই যুদ্ধে রাশিয়া বা ইউক্রেন কেউই উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন