
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে আরও এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮৪ জন।শনিবার (৩১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৩২৬ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ১৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৫০ জন।