আন্তর্জাতিক ডেস্কঃ ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘জঙ্গিবাদের জন্য আপনাকে কেউ ক্ষমা করবে না। বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন কখনও করবে না।’এসময় মিত্র দেশগুলোর কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন জেলেনস্কি। রুশ সামরিক বাহিনীর জন্য পুতিনের দেওয়া নতুন বছরের শুভেচ্ছা ভাষণের পর জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা অমানবিক। রাশিয়ার জনগণের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনারা মনে করছেন আপনাদের নেতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। না, তিনি তার সামরিক বাহিনীর পেছনে রয়েছেন। তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন, আপনার দেশ ও আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছেন। পুতিনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। এজন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।