News71.com
 International
 02 Jan 23, 02:47 PM
 200           
 0
 02 Jan 23, 02:47 PM

মন্দার কবলে পড়বে বিশ্ব অর্থনীতি।। আইএমএফ

মন্দার কবলে পড়বে বিশ্ব অর্থনীতি।। আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার কবলে পড়বে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, গত বছরের চেয়ে ২০২৩ আরও ‘কঠিন’ হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীন তাদের অর্থনীতিকে ধীরগতিতে দেখছে। বিবিসির খবর। জর্জিয়েভা বলেন, আমরা ধারণা করছি বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দার সম্মুখীন হবে। এমনকি যেসব দেশ মন্দার মুখোমুখি হয়নি, তারাও কয়েক লাখ মানুষের জন্য মন্দার সম্মুখীন হওয়ার মতো অনুভব করবে। এর আগে ২০২২ সালের অক্টোবরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বাড়ানো ও ইউক্রেন যুদ্ধের কারণে পূর্বাভাস কমিয়ে আনে আইএমএফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন