News71.com
 International
 02 Jan 23, 03:03 PM
 192           
 0
 02 Jan 23, 03:03 PM

ইসরায়েলি হামলায় দামেস্ক বিমানবন্দর বন্ধ।। ২ সেনা নিহত

ইসরায়েলি হামলায় দামেস্ক বিমানবন্দর বন্ধ।। ২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার অন্তত ২ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় দামেস্ক বিমানবন্দরের সেবা বন্ধ  রয়েছে।  সিরিয়ার সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তির গণমাধ্যম আলজাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, সোমবার রাত ২ টার দিকে দামেস্ক বিমানবন্দর এবং আশপাশের অঞ্চল টার্গেট করে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত এবং দুইজন আহত হয়েছেন। কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। নিরাপত্তার খাতিরে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।  এক বছরের কম সময়ে এ নিয়ে দুইবার দামেস্ক বিমানবন্দরটি বন্ধের ঘটনা ঘটলো। এর আগেও সিরিয়ার এই প্রধান বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল।  গত বছরের জানুয়ারিতে ইসরায়েলি হামলায় বিমানবন্দরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় কয়েক সপ্তাহ বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। এদিকে সোমবারের হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন