News71.com
 International
 08 Jan 23, 11:30 AM
 176           
 0
 08 Jan 23, 11:30 AM

করোনায় আরও ৯০১ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখের নিচে।।

করোনায় আরও ৯০১ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখের নিচে।।

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৯০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৫ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ১২ হাজার ৮০৬ জনে।এদিকে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন।আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৮০ হাজারের বেশি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৬৬ জনে।রোববার (৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন জন। প্রাণহানি হয়েছে ৪৬৩ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ ৮৩ হাজার ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৯ হাজার ৪১৫ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৩০ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ২১ হাজার ৮৯ জন মারা গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন