
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশ মন্ত্রকের কার্যালয়ের সামনে এক আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় চিনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন তালিবান প্রতিনিধিরা। গতকাল বুধবার কাবুলে এই বিস্ফোরণকাণ্ডে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বুধবারের এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তারক্ষী বাহিনী।
গতকাল বুধবারের এই হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন জামশেদ করিমি নামে এএফপি-র এক কর্মী। পেশায় গাড়িচালক এই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন , ‘‘আমি জানি না, বিস্ফোরণে কত জন হতাহত হয়েছেন। তবে বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দিতে এক জনকে দেখেছি।’’ এই হামলার সত্যতা স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। শহরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জ়ারদান। তবে তাতে কত জন হতাহত হয়েছেন, তা জানাননি তিনি।