
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়াকে রুখে দিতে যুদ্ধ চলমান রেখেছে ইউক্রেন। এ অবস্থায় মিত্রদের কাছ থেকে ভারী অস্ত্র চেয়ে আসছে দেশটি। মূলত তাদের দরকার ভারী ট্যাংক। ইউরোপের প্রথম দেশ হিসেবে ইউক্রেনে ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পোল্যান্ড ও ফিনল্যান্ডও সম্মত, কিন্তু তাতে দরকার জার্মানির অনুমতি। কিন্তু দেশটি এখনই মিত্র দেশে এ অস্ত্র পাঠাতে চায় না। কারণ, অবশ্যই যুক্তরাষ্ট্র।খোলাখুলি বলতে গেলে, ভারী ট্যাংক বলতে ইউক্রেন যেটি চাচ্ছে সেটি লিওপার্ড-২।সরাসরি ট্যাংকটির কথা বলেনি ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে, শক্তিশালী রুশ সেনাদের রুখে দিতে হলে তাদের সেটি দরকার। কিন্তু জার্মানির অনুমতি ছাড়া যেহেতু সম্ভব নয়, ইউক্রেনকে তাই অপেক্ষা করতে হচ্ছে। এদিকে, জার্মানি যে অস্ত্র দেবে না তা নয়। তাদের শর্ত আছে। যদি যুক্তরাষ্ট্র কিয়েভে ট্যাংক পাঠায়, তাহলে ইউক্রেনের নিজেদের ট্যাংক পাঠাবে জার্মানি।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, পোল্যান্ডসহ ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে রয়েছে লিওপার্ড-২ ট্যাংক। ৬০ হাজার কেজি (৬০ টন) ওজনের ট্যাংকটিতে ১২০ এমএম স্মুথবোর গান আছে। যেটি পাঁচ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। কিন্তু জার্মানির অনুমতি ছাড়া এ ট্যাংক অন্য দেশের যুদ্ধের ময়দানে নামাতে ‘না’ রয়েছে।