News71.com
 International
 28 Jan 23, 10:04 PM
 170           
 0
 28 Jan 23, 10:04 PM

পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর হামলায় নিহত ৭।।

পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর হামলায় নিহত ৭।।

আন্তর্জাতিক ডেস্কঃ  অধিকৃত পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে একটি সিনাগগের বাইরে বন্দুকধারীর হামলায় কিশোরসহ কমপক্ষে সাতজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।  পরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা ও রয়টার্স। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতের এই হামলার পর ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, তারা ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।  আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর এবং ৭০ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। এই হামলার ঘটনায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, রাত সোয়া ৮টার দিকে একটি গাড়ি ওই সিনাগগের সামনে এসে থামে। পরে ওই গাড়ি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি ছুড়তে থাকে। এসময় ভুক্তভোগীদের কয়েকজনকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। পুলিশের দাবি, হামলাকারী পূর্ব জেরুজালেমেরই বাসিন্দা। তার বয়স ২১ বছর। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন