News71.com
 International
 29 Jan 23, 02:09 PM
 162           
 0
 29 Jan 23, 02:09 PM

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে হামলার অভিযোগ ।। নিহত ১৪

রুশ নিয়ন্ত্রিত হাসপাতালে হামলার অভিযোগ ।। নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃপূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে কিয়েভ সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। এ হামলায় ১৪ নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালের কর্মী ও রোগীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।শনিবার (২৮ জানুয়ারি) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ নিয়ন্ত্রিত নোভোইদারের একটি হাসপাতালে রকেট হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমরাস রকেট দিয়ে এ হামলা চালানো হয়।এতে আরও বলা হয়, হাসপাতালে ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে কিয়েভ। এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনা হবে।গত কয়েক মাস ধরে হাসপাতালটিতে বেসামরিক ও আহত সেনা সদস্যদের চিকিৎসা করা হতো বলেও বিবৃতিতে বলা হয়।তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন