News71.com
 International
 30 Jan 23, 10:56 PM
 185           
 0
 30 Jan 23, 10:56 PM

ভারতের ওপর পরিকল্পিত হামলা।।আদানি

ভারতের ওপর পরিকল্পিত হামলা।।আদানি

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলো আদানি কোম্পানি। সংস্থাটির বিরুদ্ধে পাল্টা অভিযোগও এনেছে তারা। আদানি কোম্পানির দাবি, এই রিপোর্টের মাধ্যমে ভারতের ওপর ‘পরিকল্পিত হামলা’ করা হয়েছে। মিথ্যা অভিযোগ সাজিয়ে ভারতীয় সংস্থার বদনাম করাই হিন্ডেনবার্গের মূল উদ্দেশ্য। মার্কিন লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এর প্রতিবেদনে সম্প্রতি দাবি করা হয়েছে ‘জালিয়াতি’ করে ধনী হয়েছেন আদানি। ভারতীয় ধনকুবের গৌতম আদানি কারচুপি করে শেয়ারের দর বাড়িয়েছেন। এই অভিযোগের পর থেকেই শেয়ার বাজার তোলপাড়। সোমবার ভারতের শেয়ার বাজার খোলার আগে পর্যন্ত হু হু করে পড়েছে আদানিদের শেয়ারের দর  বড় ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানিটি। এদিকে হিন্ডেনবার্গের প্রতিবেদনটি ছিল ৩২ হাজার শব্দের। তার পরিপ্রেক্ষিতে ৪১৩ পাতার জবাব দেন আদানির কোম্পানি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন