News71.com
 International
 03 Feb 23, 11:24 PM
 167           
 0
 03 Feb 23, 11:24 PM

তুরস্কে পশ্চিমা ৯ রাষ্ট্রদূতকে তলব।। 

তুরস্কে পশ্চিমা ৯ রাষ্ট্রদূতকে তলব।। 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও সুইডেনসহ পশ্চিমা নয়টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছিল তুরস্ক।  ইউরোপে কোরআন পোড়ানোর ঘটনার পর কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করার পাশাপাশি নিরাপত্তা সতর্কতা জারির সমালোচনা করতে বৃহস্পতিবার তাদের ডাকা হয়। আঙ্কারায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নয়টি দেশের মধ্যে রয়েছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ব্রিটেন।  সুইডেন ডেনমার্ক ও নেদারল্যান্ডসে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানের বিষয়ে দেওয়া আপত্তি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা বন্ধ করতে তুরস্ককে প্ররোচিত করে।  ইউরোপের অনেক দেশ কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে। তবে অনেক দেশই বলছে, বাকস্বাধীনতার নিয়মের কারণে তারা এটি ঠেকাতে পারছে না। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন