News71.com
 International
 21 Feb 23, 10:40 AM
 172           
 0
 21 Feb 23, 10:40 AM

সোমবারের ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে।।

সোমবারের ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে।।

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে নতুন করে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৫ দশমিক ৮। এগুলোর কেন্দ্রস্থল ছিল তুরস্কের হাতায় প্রদেশে। নতুন ভূমিকম্পে তুরস্কে আরও তিন জন নিহত হয়েছেন। ভবন ধসে পড়ে আটকা পড়েছেন অনেকে। এছাড়া নতুন কম্পনে তুরস্ক-সিরিয়ায় আহত হয়েছেন আরও প্রায় ৬৮০ জন মানুষ। সোমবারের এই কম্পনের ফলে দেশ দুটিতে আগে থেকে দুর্বল হয়ে পড়া ভবনগুলো ধসে পড়ে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলো জানিয়েছেন, নতুন ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে আন্তাকিয়া, দেফনে ও সামানদাগিতে। আহত হয়েছেন ২১৩ জন। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে আপাতত প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। আন্তাকিয়া শহরের তথ্য তুলে ধরে বিবিসি জানিয়েছে, সেখানে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন