News71.com
 International
 23 Feb 23, 02:58 PM
 165           
 0
 23 Feb 23, 02:58 PM

মার্কিন প্রেসিডেন্টের গোপনে ইউক্রেন সফর নিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়া॥

মার্কিন প্রেসিডেন্টের গোপনে ইউক্রেন সফর নিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের গোপনে ইউক্রেন সফর এখন ‘টক অব দ্য ওয়ার্ল্ড’। তিনি গত সোমবার স্থানীয় সময় সকালে খুব গোপনে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেন। তাঁর সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওয়াশিংটনের বাইরে একটি সামরিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন বাইডেন। প্রেসিডেন্টকে বহনকারী বোয়িং ৭৫৭ নামের একটি বিশেষ উড়োজাহাজটি আনুমানিক ভোর ৪টায় উড্ডয়ন শুরু করে। ৮০ বছর বয়সী বাইডেনের সফরসঙ্গী ছিলেন কয়েকজন নিরাপত্তাকর্মী, একটি ছোট মেডিকেল টিম, বাইডেনের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং দুজন সাংবাদিক।   এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি প্রায় সাত ঘণ্টা পর ওয়াশিংটন থেকে জার্মানির রামস্টেইনে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছায়। সেখানে পৌঁছার পরেও উড়োজাহাজটির জানালা খোলা হয়নি। প্রেসিডেন্ট বাইডেনের পরের ফ্লাইট ছিল পোল্যান্ডের উদ্দেশ্যে। তিনি ও তাঁর সফর সঙ্গীরা অপর একটি উড়োজাহাজে চড়ে পোল্যান্ডের রজেসজো-জাসিওনকা বিমানবন্দরে গিয়ে অবতরণ করেন। সেখান থেকে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে একটি ট্রেন বাইডেন ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে যাত্রা শুরু করে। প্রায় ১০ ঘণ্টা যাত্রা শেষে ট্রেনটি সোমবার সকালে কিয়েভে পৌঁছায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন