News71.com
 International
 25 Feb 23, 04:21 PM
 159           
 0
 25 Feb 23, 04:21 PM

ইসলামাবাদে ফ্লাইওভারের পিলার ধসে হাতহত ৫।।

ইসলামাবাদে ফ্লাইওভারের পিলার ধসে হাতহত ৫।।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ভারা কাহু শহরে একটি নির্মাণাধীন ফ্লাইওভারের একটি পিলার ধসে ৫ শ্রমিক হতাহত হয়েছেন। নিহত হয়েছেন দুজন, বাকি তিনজন আহত। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন। ইসলামাবাদ পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি টুইট করেছে। এতে বলা হয়, দুর্ঘটনার পরপরই দুই শ্রমিককে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত একজনের মৃত্যু হয়। অপর তিনজনকে নেওয়া হয় পলিক্লিনিক হাসপাতালে। সেখানে এক শ্রমিক মারা যান। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামাবাদ মহাপরিদর্শক (আইজি) ডক্টর আকবর নাসির ও প্রধান কমিশনার নুরুল আমিন মেঙ্গলসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাটি তদন্তে ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দুর্ঘটনার সঙ্গে সম্পর্কিত সব কিছু পর্যালোচনা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন