
আন্তর্জাতিক ডেস্কঃ রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা যা রয়েছে, শত্রুরা তার সবকিছু ধ্বংস করছে।’ রাশিয়ান বাহিনী ছয় মাসেরও বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা করছে।
ইউক্রেনের নেতার মন্তব্য এমন সময় এসেছে যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন সোমবার কিয়েভ সফরের সময় রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিরুদ্ধে চীনকে সতর্ক করেছিলেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরকালে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানেত ইয়েলেন। ঠিক ওইদিনই বাখমুতের অবস্থার বিষয়ে এমন তথ্য দিলেন জেলেনস্কি। এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এই সময়ে যেসব অঞ্চলে তীব্র যুদ্ধ হয়েছে দোনেৎস্কের বাখমুত সেগুলোর একটি। শহরটির একটি অংশ রাশিয়া ও তার বিচ্ছিন্নতাবাদী মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।