News71.com
 International
 02 Mar 23, 11:02 AM
 229           
 0
 02 Mar 23, 11:02 AM

গ্রিসে ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পরিবহনমন্ত্রীর পদত্যাগ।।

গ্রিসে ট্রেন দুর্ঘটনার দায় নিয়ে পরিবহনমন্ত্রীর পদত্যাগ।।

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির অবকাঠামো ও পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস। স্থানীয় সময় বুধবার (১ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

 

এ সময় কোস্টাস কারামানলিস বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনা যখন ঘটেছে, তখন কিছু না ঘটার ভান করে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি এ ব্যর্থতার দায় নিচ্ছি। একইসঙ্গে মন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করে। এটাকে বলে রাজনৈতিক দায়িত্ব।’ এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এ দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটিকে দায়ী করেছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে গ্রিসের লারিসার পাশে যাত্রী ও পণ্যবাহী দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত আরও ৬৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন