News71.com
 International
 06 Mar 23, 04:37 PM
 230           
 0
 06 Mar 23, 04:37 PM

দনবাসের সেনাদের জেলেনস্কির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।।

দনবাসের সেনাদের জেলেনস্কির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।।

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব দনবাস অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে ‘কষ্টকর ও কঠিন যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সৈন্যরা। এই সব সেনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।যুদ্ধ পরিস্থিতির প্রতিবেদন পাওয়ার পর ইউক্রেনের জেনারেল স্টাফদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, সেনারা আগের দিন কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত ও আভদিভকাসহ ‘১৩০টিরও বেশি শত্রু আক্রমণ’ মোকাবিলা করেছে।ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমি দনবাসে যুদ্ধরত সৈন্যদের সাহসিকতা, শক্তি ও স্থিতিস্থাপকতার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাই। এটি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি। এটি বেদনাদায়ক ও কঠিন।’

 

তিনি বলেন, ‘ইউক্রেনের সৈন্যরা শত্রুর আক্রমণ প্রতিহত করেছে। তারা দখলদারকে ধ্বংস করেছে। শত্রুর অবস্থান ও রসদ ক্ষুণ্ণ করছে এবং আমাদের সীমান্ত শহরগুলোকে রক্ষা করছে।’গত কয়েক মাস ধরে দখল করার চেষ্টা করছে মস্কো। রোববার জেলেনস্কি বলেন, ‘শত্রু বাখমুত শহর ঘেরাও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ এদিকে ইউক্রেন ‘দুর্গ বাখমুত’ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়ান সৈন্যরা এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বদ্ধপরিকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন