News71.com
 International
 09 Mar 23, 08:11 PM
 187           
 0
 09 Mar 23, 08:11 PM

ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে ভারতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।।

ব্যবসায়িক প্রতিনিধি নিয়ে ভারতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।।

আন্তর্জাতিক ডেস্কঃ চার দিনের সফরে বুধবার ভারতে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। এদিন বিকেলে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন তিনি। সাবরমতী আশ্রমে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি পৌঁছান রাজভবনে, অংশ নেন রঙের উৎসবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মোতেরা স্টেডিয়ামে কিছুক্ষণ ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটে ম্যাচ দেখে মুম্বাইয়ে বাণিজ্য বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। এরপর রাতে নয়াদিল্লি পৌঁছাবেন তিনি। দীর্ঘ ছয় বছর পর অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন। ভারতে আসার আগেই আলবানিজ এই সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করে জানিয়েছিলেন, ভারতে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। সম্পর্কের উন্নতি এবং সহযোগিতার ক্ষেত্র বাড়ানো আমাদের লক্ষ্য।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন