News71.com
 International
 21 Mar 23, 09:49 AM
 191           
 0
 21 Mar 23, 09:49 AM

ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পরিকল্পনা নিয়ে শিয়ের সঙ্গে আলোচনা করবেন পুতিন।।

ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পরিকল্পনা নিয়ে শিয়ের সঙ্গে আলোচনা করবেন পুতিন।।

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করবেন। চীনা প্রেসিডেন্ট এখন মস্কো সফরে রয়েছেন। এই সফরের সময়েই পুতিন তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।  শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে পুতিন বলেন, আলোচনা প্রক্রিয়ার জন্য আমরা উন্মুক্ত। শি জিনপিংও পুতিনকে প্রিয় বন্ধু বলেই সম্বোধন করেন।  যুদ্ধ শেষ করতে গেল মাসে চীন একটি পরিকল্পনা প্রকাশ করে। শত্রুতা বন্ধ করা এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করা- চীনের পরিকলনার মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু গেল শুক্রবার যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলে যে, এই শান্তি পরিকল্পনা স্থবির কৌশল হতে পারে। 

 

খবর: বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন