
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর ক্রিমিয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।তবে ঝানকোই শহরের রাশিয়া নিযুক্ত কর্মকর্তা বলেছেন, সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিমিয়া বিস্ফোরণের ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে বরাবরের মতো দেশটি স্পষ্টভাবে বলেনি যে, এই হামলাটি তারাই করেছেন। যদি তারা হামলা করে থাকে, তাহলে এটি হবে ক্রিমিয়ায় ইউক্রেনের একটি বিরল অভিযান।২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়াকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে দিয়েছে।’