News71.com
 International
 21 Mar 23, 12:27 PM
 206           
 0
 21 Mar 23, 12:27 PM

পশ্চিমাদের মানবাধিকারের রক্ষক সাজা ‘নিছক ভণ্ডামি’।। ইরান

পশ্চিমাদের মানবাধিকারের রক্ষক সাজা ‘নিছক ভণ্ডামি’।। ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের কিছু দেশ একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে ইরানিদের মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করছে। একই সময়ে এদেশের জনগণের মানবাধিকারের রক্ষক সাজার ভান করছে। সোমবার (২০ মার্চ) বিশ্ব সংস্থার মানবাধিকার পরিষদে দেওয়া এক বক্তব্য জেনেভায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি এসব কথা জানান। বক্তব্যে ইরানি জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখে তাদের মানবাধিকারের রক্ষক সাজার এই আচরণকে তিনি ‘নিছক কপটতা’ বলে আখ্যায়িত করেছেন।

 

তিনি ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিথ্যা প্রতিবেদনের সমালোচনা করেন। বাহরাইনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি জাভিদ রহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন দাখিল করেছেন তা ভুল তথ্যে সমৃদ্ধ। ইরানের এই কূটনীতিক বলেন, এ ধরনের পক্ষপাতদুষ্ট প্রতিবেদনে ইরানের বাস্তব পরিস্থিতি উপেক্ষিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন