News71.com
 International
 21 Mar 23, 12:32 PM
 202           
 0
 21 Mar 23, 12:32 PM

ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান ।

ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে পুতিনকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান ।

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধাপরাধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  মঙ্গলবার পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই চীনা প্রেসিডেন্টের প্রথম আনুষ্ঠানিক রাশিয়া সফর।  হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি শিয়ের প্রতি পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জানান। 

 

একইসঙ্গে তিনি ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারে চাপ দেওয়ারও আহ্বান জানান।   জন কিরবি বলেন, শুধুমাত্র যুদ্ধবিরতিই যথেষ্ট নয়। আমরা আশা করি, যুদ্ধাপরাধ বন্ধে প্রেসিডেন্ট শি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের শহর, হাসপাতাল ও স্কুলে বোমা নিক্ষেপ বন্ধে এবং সৈন্য প্রত্যাহারে চাপ দেবেন । এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকট সমাধানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করবেন চীনা প্রেসিডেন্ট এখন মস্কো সফরে রয়েছেন। এই সফরের সময়েই পুতিন তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন