News71.com
 International
 21 Mar 23, 12:34 PM
 209           
 0
 21 Mar 23, 12:34 PM

জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী।।

জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মঙ্গলবার (২১ মার্চ) আকস্মিকভাবে ইউক্রেনের উদ্দেশে রওনা করেন তিনি। জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, কিশিদা ইতোমধ্যেই ভারত ছেড়েছেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। এখন ইউক্রেন যাচ্ছেন।

 

এনএইচকে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি জাপানের প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর। এমনকি এটি জি-৭ গ্রুপের কোনো এশীয় সদস্যের প্রথম ইউক্রেন সফর। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। এর আগে ইউক্রেনের ওপর মস্কোর আক্রমণের বিরুদ্ধে কথা বলেছিলেন চীনের প্রধানমন্ত্রী কিশিদা। গত বছর সতর্ক করে তিনি বলেছিলেন, ‘আজ ইউক্রেন, আগামীকাল পূর্ব এশিয়া হতে পারে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন