News71.com
 International
 24 Mar 23, 02:30 PM
 203           
 0
 24 Mar 23, 02:30 PM

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ নেতাকে আমন্ত্রণ।।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ নেতাকে আমন্ত্রণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী সপ্তাহে বসতে যাওয়া দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনে ১২০ জন বৈশ্বিক নেতাকে আমন্ত্রণ জানিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে যেসব দেশ রয়েছে, তার মধ্যে আটটি দেশের নেতাদের ২০২১ সালে হোয়াইট হাউজে আয়োজিত প্রথম গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। এপি।  নাম প্রকাশ না করা বাইডেন প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তা এপির সঙ্গে আমন্ত্রণের বিষয়ে কথা বলেছেন। ওই আটটি দেশের মধ্যে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, গাম্বিয়া, হন্ডুরাস, আইভরি কোস্ট, লিশটেনস্টাইন, মৌরতানিয়া, মোজাম্বিক ও তানজানিয়া।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সম্মেলনপূর্ব অনুষ্ঠানে অংশ নেবেন। এতে আলোচনার কেন্দ্রে থাকবে ইউক্রেন ইস্যু।  আগামী বুধ ও বৃহস্পতিবার চলতি বছরের এই সম্মেলন বসতে যাচ্ছে। এই সম্মেলনের সহযোগী আয়োজক কোস্টা রিকা সরকার, নেদারল্যান্ডস, উত্তর কোরিয়া ও জাম্বিয়া। সম্মেলনের প্রথম দিন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভার্চ্যুয়ালি অংশ নেবেন। এর পর প্রতিটি আয়োজক দেশে সরকারের প্রতিনিধি সুশীল সমাজ ও বেসরকারী খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন