News71.com
 International
 31 Mar 23, 02:47 PM
 186           
 0
 31 Mar 23, 02:47 PM

মধ্যপ্রদেশে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫ ।।

মধ্যপ্রদেশে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি মন্দিরে কুয়ার ছাদ ধসে নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। এই ঘটনায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলেশ্বর মহাদেব মন্দিরে এই দুর্ঘটনা ঘটে। ইন্দোরের কালেক্টর ইলায়ারাজা টি এএনআইকে বলেন, মোট ৩৫ জন নিহত হয়েছেন, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।  একজন নিখোঁজ রয়েছেন। দুজনকে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে অভিযান চলছে।  তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে।  মন্দিরটির অবস্থান ইন্দোরের সবচেয়ে পুরোনো আবাসিক এলাকা স্নেহ নগরে। বেসরকারি একটি দাতব্য সংস্থা এই মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। 

 

বাসিন্দাদের অভিযোগ আমলে নিয়ে ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন কাজ করলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে জানিয়েছে একটি সূত্র।  রাম নবমীতে এই মন্দিরের কুয়ার ছাদে আচার পালন করা হচ্ছিল। কংক্রিটের স্ল্যাবটি ৩০-৪০ জনের ওজন নেওয়ার মতো শক্তিশালী ছিল না। ফলে এখানে আসা পূণ্যার্থীরা ছাদ ভেঙে ৪০ ফুট গভীরে পড়ে যান।

 

সূত্রঃ এনডিটিভি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন