News71.com
 International
 01 Apr 23, 06:19 PM
 180           
 0
 01 Apr 23, 06:19 PM

যুক্তরাষ্ট্রে এক রাতে ৪০ টর্নেডোর আঘাত।। ৩ মৃত্যু

যুক্তরাষ্ট্রে এক রাতে ৪০ টর্নেডোর আঘাত।। ৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে পরপর ৪০টি টর্নেডো আঘাত হেনেছে।  শুক্রবার (৩১ মার্চ) রাতের এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাষ্ট্রের ঝড় পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। শনিবার (১ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, মিসৌরি, আরকানসাস, টেনেসি ও ইলিনয়সসহ ছয়টি রাজ্য শুক্রবার রাতে তাণ্ডব চালিয়েছে অন্তত ৪০টি টর্নেডো। আরকানসাসে ২ জন মারা গেছে, ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে একজন নিহত হন।

 

ওই থিয়েটারে ২৬০ জনের মতো উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৮ জনকে। আরকানসাসে দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে রাজ্যের গভর্নর সারাহ হুকাবে। তিনি আরও জানান, এ রাজ্যে অন্তত ২৮ হন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বহু বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাজ্যে। একই পরিস্থিতি মিসৌরি রাজ্যেও। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রায় হাজার ঘর-বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন