News71.com
 International
 02 Apr 23, 12:54 PM
 184           
 0
 02 Apr 23, 12:54 PM

ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত।।

ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান-ইরান সীমান্তে এলাকায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, বেলুচিস্তানের কেচ জেলার কালগাই সেক্টরে শনিবার (১ এপ্রিল) এ হামলা হয়।

 

পাকিস্তানে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী গ্রুপ সীমান্তে ইরানের ভূখণ্ড থেকে সীমান্তরক্ষী বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এতে চারজন সেনা সদস্য গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়।বিবৃতিতে আরও বলা হয়, কেচ জেলার কালগাই সেক্টরে সন্ত্রাসীরা যখন আক্রমণ করেছিল তখন সেনারা পাকিস্তান-ইরান সীমান্তে টহল দিচ্ছিল। বিজ্ঞপ্তিতে হামলাকারীদের ইরানী সন্ত্রাসী বলে আখ্যা দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন