News71.com
 International
 04 Apr 23, 06:03 PM
 153           
 0
 04 Apr 23, 06:03 PM

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে।।

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে।।

আন্তর্জাতিক ডেস্ক:ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার এ তথ্য জানিয়েছেন।এর আগে রোববার ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

 

এ ঘোষণায় এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে। উপ-প্রধানমন্ত্রী বলেন, ওপেক প্লাসের আরো বেশ কিছু দেশ রয়েছে যারা স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নোভাক দাবি করেন। যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং আলজেরিয়া। এসব দেশ আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন