
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছান ট্রাম্প। গ্রেপ্তার দেখানোর পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আদালতে প্রবেশের আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটন ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। আগের দিন ফ্লোরিডা থেকে নিউইয়র্কের উদ্দেশে পাড়ি জমান তিনি। ট্রাম্পের গ্রেপ্তার ঘিরে আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
খবর: বিবিসি