
আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশে আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তালেবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, অভিযানে আইএসের ৬ সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবানের জন্য আইএস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আফগানিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী আইএসকেপি। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই গোষ্ঠীটি দমনে অভিযান চালিয়ে আসছে তালেবান। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশে গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান চালিয়েছে তালেবান। বলখ প্রদেশের পুলিশ জানিয়েছে, সোমবার (৩ এপ্রিল) গভীর রাতে নাহরি শাহি জেলায় আইএসআইর একটি গোপন আস্তানা লক্ষ্য করে অভিযান শুরু হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এই অভিযানে আইএসর ছয় সদস্য নিহত হয়েছে।