News71.com
 International
 05 Apr 23, 10:46 AM
 192           
 0
 05 Apr 23, 10:46 AM

মুক্ত হয়েই বিরোধীদের এক হাত নিলেন ট্রাম্প।।

মুক্ত হয়েই বিরোধীদের এক হাত নিলেন ট্রাম্প।।

আন্তর্জাতিক ডেস্ক: গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে ফ্লোরিডা ফিরে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যৌন কেলেঙ্কারি মামলায় মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। পরে এক জনসভায় জানান, আগামী বছরের নির্বাচনে তাকে রুখতে এই ষড়যন্ত্র করেছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা। 

 

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ বাসভবন মার-এ- লাগোতে আগের চেহারাতেই ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে তিনি যে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন তার কোনো ছাপই নেই তার কণ্ঠে বা অভিব্যক্তিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন