News71.com
 International
 06 Apr 23, 11:51 AM
 150           
 0
 06 Apr 23, 11:51 AM

আল-আকসায় সহিংসতা নিয়ে জাতিসংঘের জরুরি অধিবেশন।।

আল-আকসায় সহিংসতা নিয়ে জাতিসংঘের জরুরি অধিবেশন।।

আন্তর্জাতিক ডেস্ক: আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা নিয়ে একটি জরুরি অধিবেশনে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) এ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। কূটনীতিকরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে রুদ্ধদ্বার এই অধিবেশনটি ডাকা হয়েছে। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। পবিত্র রমজান মাস চলাকালীন বুধবার (৫ এপ্রিল) রাতে দ্বিতীয়বারের মতো এ হামলার ঘটনা ঘটল। আল জাজিরা জানিয়েছে, মুসলমানদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

 

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির খবর, ইসরায়েলি বাহিনী আল-আকসা প্রাঙ্গণে হামলার পর অধিকৃত পশ্চিম তীরে যে সংঘর্ষ শুরু হয়েছে তাতে কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী নাবলুসে বিষাক্ত গ্যাস নিক্ষেপ করার পর কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলেও সংস্থাটি জানিয়েছে। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর হেবরনের কাছে বেইত উমর শহরে গুলিতে আহত হয়েছেন অন্য একজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন