News71.com
 International
 06 Apr 23, 11:55 AM
 147           
 0
 06 Apr 23, 11:55 AM

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে আবারও টর্নেডোর আঘাত।।

যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে আবারও টর্নেডোর আঘাত।।

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ও আইওয়া অঙ্গরাজ্যে। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো বাসিন্দা। এর মধ্যেই আরও কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতকর্তা জারি করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে আঘাত হানা টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) আবারও টর্নেডোর কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অঙ্গরাজ্যটির কলোনি শহর অতিক্রম করছে টর্নেডো। ঝড়ের তাণ্ডবে ভেঙে যায় বহু ঘরবাড়ি। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন সেখানকার বাসিন্দারা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন