News71.com
 International
 06 Apr 23, 07:57 PM
 155           
 0
 06 Apr 23, 07:57 PM

প্রয়োজনে ইউক্রেনকে সব যুদ্ধবিমান দেওয়া হবে।।পোল্যান্ড

প্রয়োজনে ইউক্রেনকে সব যুদ্ধবিমান দেওয়া হবে।।পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের মধ্যেই পোল্যান্ড সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। বুধবার (৫ এপ্রিল) ওয়ারশ-তে পোল্যান্ডের প্রেসিডেন্ট দুদার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। বৈঠকে পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করছেন তারা, ভবিষ্যতেও করবেন। প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়া হবে।

 

ইতোমধ্যেই ইউক্রেনকে ১৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড। ওয়ারশ-তে দুদাকে একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। পোল্যান্ডের সাহায্যের কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকে পোল্যান্ড কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অন্যদিকে দুদা জানিয়েছেন, অদূর ভবিষযতে লিথুয়ানিয়ায় ন্যাটোর বৈঠকে ইউক্রেনের অতিরিক্ত নিরাপত্তার জন্য সওয়াল করবে পোল্যান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন