
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া দ্বীপের কাছে ১০ আরোহী নিয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাগরে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের আরোহীদের উদ্ধারে অভিযান চলছে।
জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) প্রধান জেনারেল ইয়াসুনোরি মরিশিতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি সেনা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তিনি বলেন, হেলিকপ্টারটি ওকিনাওয়া দ্বীপের মিয়াকোজিমাতে জিএসডিএফের একটি ঘাঁটি ছেড়ে যাওয়ার পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটি একটি বায়বীয় পরিদর্শন মিশনের সময় মিয়াকোজিমার চারপাশের পানিতে টহল দিচ্ছিল বলেও জানান তিনি।