News71.com
 International
 08 Apr 23, 03:04 PM
 168           
 0
 08 Apr 23, 03:04 PM

তাইওয়ানের মার্কিন প্রতিষ্ঠান ও রাষ্ট্রদূতের ওপর চীনের নিষেধাজ্ঞা।।

তাইওয়ানের মার্কিন প্রতিষ্ঠান ও রাষ্ট্রদূতের ওপর চীনের নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত তাইওয়ানের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত সাও বি-খিমের ওপর আরও নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাও এবং তার পরিবারের সদস্যদের ওপর চীনা মূল ভূখণ্ড, হংকং এবং ম্যাকাওয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের ঘোষিত এ নিষেধাজ্ঞায় সাওয়ের সঙ্গে সম্পৃক্ত বিনিয়োগকারী এবং সংস্থাগুলোকে চীনা মূল ভূখণ্ডের বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিবর্গের সঙ্গে সহযোগিতা করাও নিষিদ্ধ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন