News71.com
 International
 10 Apr 23, 11:53 AM
 167           
 0
 10 Apr 23, 11:53 AM

ভারতে গাছ উপড়ে পড়ে নিহত ৭।।

ভারতে গাছ উপড়ে পড়ে নিহত ৭।।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। সোমবার (১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মহারাষ্ট্রের আকোলায় একটি টিনের চালায় গাছ পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে মহারাষ্ট্রের আকোলায় একটি মন্দিরের সামনে ধর্মীয় অনুষ্ঠানের সময় গাছ উপড়ে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। প্রবল বৃষ্টি এবং জোরালো বাতাসের কারণে পুরানো একটি নিম গাছ টিনের শেডের ওপর ভেঙে পড়ে। ঘটনার সময় ওই টিন শেডের নিচে বহু ভক্ত আশ্রয় নিয়েছিলেন। পুলিশ জানায়, শেডের নিচে চাপা পড়েন ৩৫ থেকে ৪০ জন। তাদের মধ্যে সাতজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজনকে আহত অবস্থায় আকোলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন