News71.com
 International
 13 Apr 23, 08:25 PM
 136           
 0
 13 Apr 23, 08:25 PM

কৃষ্ণ সাগরে ন্যাটোর আরও বড় ভূমিকা রাখা উচিত।।ইউক্রেন

কৃষ্ণ সাগরে ন্যাটোর আরও বড় ভূমিকা রাখা উচিত।।ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেবা বলেছেন, কৃষ্ণ সাগরে নিরাপত্তায় ন্যাটোর আরও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখা উচিত। ওই অঞ্চলে ইউক্রেনের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাও বাড়াতে ভূমিকা রাখতে পারে ন্যাটো।  রোমানিয়ার রাজধানী বুখারেস্টে কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা সম্মেলনে এক ভিডিও লিঙ্কে কুলেবা বলেন, সম্পূর্ণ ইউরোপকে শান্তিপূর্ণ ও ভবিষ্যৎমুখী করার ক্ষেত্রে কৃষ্ণ সাগরের সহায়ক ভূমিকা রয়েছে।

 

তিনি বলেন, কেউ হুমকিকে অবহেলা করলে পরিস্থিতি কত দ্রুত খারাপ হয়ে যেতে পারে তারও একটি প্রদর্শনী এটি। বাল্টিক সাগর যা হয়ে উঠেছে, কৃষ্ণ সাগরকেও ন্যাটোর সাগরে বদলে দেওয়ার এখনই সময়।  রপ্তানির ক্ষেত্রে মস্কো ও কিয়েভ এই সাগরের ওপর নির্ভরশীল। দেশ দুটি এই সাগর ব্যবহার করে বিশ্বের শস্যের বাজারে সরবরাহ বজায় রাখে। 

সুত্র: আল-জাজিরা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন