News71.com
 International
 13 Apr 23, 08:26 PM
 121           
 0
 13 Apr 23, 08:26 PM

রাশিয়ার ১৫ দূতকে বহিষ্কার করল নরওয়ে।।

রাশিয়ার ১৫ দূতকে বহিষ্কার করল নরওয়ে।।

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ দূতাবাসের ১৫ কর্মকর্তাকে বহিস্কার করেছে। দেশটি বলছে, কূটনৈতিক অবস্থানের আড়ালে তারা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।  এক বিবৃতিতে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এর অর্থ হলো ১৫ রুশ গোয়েন্দা কর্মকর্তা, যারা নরওয়েতে কূটনৈতিক অবস্থানের আড়ালে অবস্থান করছিলেন, তাদের এখন অবাঞ্ছিত ঘোষণা করা হবে। 

 

বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত তাদের নরওয়ে ছাড়তে হবে। গোয়েন্দা কর্মকর্তারা নরওয়ের ভিসার আবেদন করলে তা নেওয়া হবে না। রাশিয়া নরওয়ের জন্য সবচেয়ে বড় গোয়েন্দা হুমকি।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়য় বলছে, তাদের ১৫ কূটনীতিককে নরওয়ে থেকে বিতাড়নের বিপরীতে তারা প্রতিক্রিয়া জানাবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই খবর জানিয়েছে। নরওয়ে ন্যাটো জোটের সদস্য। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে। 

 

সুত্র: আল-জাজিরা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন