News71.com
 International
 23 Apr 23, 09:45 PM
 145           
 0
 23 Apr 23, 09:45 PM

সুদান থেকে কূটনীতিক-নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।।

সুদান থেকে কূটনীতিক-নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ।।

আন্তর্জাতিক ডেস্ক: বেশ কয়েকটি দেশ নিজেদের কূটনীতিক ও নাগরিকদের সুদান থেকে সরিয়ে নিয়েছে। খার্তুম এখন সহিংসতার মধ্য দিয়ে দিন পার করছে। সুদানে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বেশ কয়েকদিন ধরে সংঘাত চলছে।  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রোববার ঘোষণা দিয়েছে যে, তারা তাদের কূটনীতিকদের নিয়ে গেছে। ইতালি, বেলজিয়াম, তুরস্ক, জাপান ও নেদারল্যান্ডস বলেছে, তারাও লোকজনকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করছে রোববারই।

 

দূতাবাস ছাড়ার চেষ্টা করার সময় ফ্রান্সের একজন দূত গুলির শিকার হন বলে খবর পাওয়া গেছে। পরে তাকে ফিরে যেতে হয়েছে। সুদানের সেনাবাহিনী ও বিরোধী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একে অপরকে হামলার দোষ দিচ্ছে। বিবিসির সঙ্গে আলাপকালে ফ্রান্স কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফ্রান্সের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়য় বলেছিল যে, তারা নাগরিকদের সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ক বলছে, তারা রোববার দ্রত এক অভিযানে চিনুক হেলিকপ্টারে করে একশর কিছু বেশি লোককে ফিরিয়ে নেওয়া যায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন