News71.com
 International
 06 May 23, 06:13 PM
 108           
 0
 06 May 23, 06:13 PM

যুক্তরাষ্ট্রে দুজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ।।

যুক্তরাষ্ট্রে দুজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এরপর ওই বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। শুক্রবার (৫ মে) বিকেলে স্থানীয় সময় দুপুর ২টার দিকে মেরিল্যান্ডের অ্যানাপোলিসের সোমারভিল রোডের একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।অ্যান আরুন্ডেল কাউন্টি পুলিশ লেফটেন্যান্ট জ্যাকলিন ডেভিস জানান, এক বন্দুকধারী হঠাৎ এক নারী ও এক পুরুষের ওপর সরাসরি গুলি চালায়। তারা ঘটনাস্থলেই মারা যান। পরপরই বন্দুকধারী নিজের ওপর গুলি চালায়।

 

তিনি বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, এটি পরিকল্পতি ঘটনা। তারা আগে থেকে একে অপরকে চিনতেন বলে মনে হচ্ছে।এর আগে বুধবার (৩ মে) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে একজন নিহতও চারজন নিহত হন।

 

সূত্রঃএনবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন